POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬ | সময়: ৮:০২ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশে ও পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে সোমবার (২৯ সেপ্টেম্বর) দিনভর এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, প্রথম অভিযানে এসআই মো. রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ দুপুর ১টা ৪৫ মিনিটে কচুয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কড়াইয়া খাজা মসজিদের পেছনে পাকা রাস্তার উপর থেকে মো. তাওসিফ (১৯) কে আটক করে। তার দেহ তল্লাশি করে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দ্বিতীয় অভিযানে বিকেল ৩টা ৩০ মিনিটে এসআই আবু তাহের মোল্লা সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার মাসিমপুর মুন্সীবাড়ির মোড়ে বিল্লাল হোসেনের দোকানের সামনে থেকে মো. নুরনবী (৩৬) ও মো. শাহাদাত হোসেন (২৬) কে আটক করে। তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তৃতীয় অভিযানে বিকেল ৩টা ৪৫ মিনিটে এসআই রুবেল সরকার সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করইশ মানিক ডাক্তারের বাড়ির সামনে ফয়সালের দোকানের পাশ থেকে হাসিবুল ইসলাম ফয়েজ (২৯) কে আটক করে। তার কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ২৪ পিস ইয়াবার আনুমানিক মূল্য ৭ হাজার ২০০ টাকা।

এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা (এফআইআর নং- ৪৩, ৪৪ ও ৪৫) রুজু করা হয়েছে। আটককৃত ৪ জনকে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন