হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত ২৯ সেপ্টেম্বর মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হল রুমে শিক্ষার মন উন্নয়নে অভিভাবকদের করনীয় কি এই ব্যাপারে আলোচনা সভা, এবং ৩,৪ ও ৫ ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোসাঃ জেবুনেছা আক্তারের সভাপতিত্বে,ও বিদ্যলয়ের সহকারী শিক্ষক কাজী খাতুনে জান্নাত তিথির উপস্থাপনায়, সহকারী শিক্ষক শিরিন সুলতানা ও মরিয়াম আক্তারের যৌথ সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান নেছার, আহবায়ক কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম রনি, মেনাপুর৷ পীর বাদশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মানিক রঞ্জুন সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, ইউপি সদস্য মোঃ ইমাম হোসেন, মেনাপুর পীর বাদশা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তারেক হোসেন, মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি মোঃ আঃ সাত্তার বকাউল, বিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্জুন চন্দ্র দেবনাথ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।