POPULAR BD NEWS
Popular BD News Logo

কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ

ওমর ফারুক সাইম | প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৬ | সময়: ৮:৩৯ পূর্বাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যগণের সাথে পরিচিতি, মতবিনিময় সভা এবং মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি তপেশ পোদ্দারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আমাদের কচুয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আজ নবগঠিত ব্যবস্থাপনা কমিটি এবং মা সমাবেশ আয়োজনের মাধ্যমে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের মধ্যে যে সেতুবন্ধন তৈরি হলো, তা বিদ্যালয়ের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

তিনি আরও বলেন, একটি শিশুর প্রাথমিক শিক্ষাই তার ভবিষ্যৎ জীবনের বুনিয়াদ গড়ে দেয়। তাই আমাদের শিশুদের শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ রাখলে চলবে না; তাদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা এবং মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। বিদ্যালয়ে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার মান বৃদ্ধিতে উপজেলা শিক্ষা অফিস সবসময় আপনাদের পাশে রয়েছে। আমি আশা করি, নবগঠিত কমিটির সুযোগ্য সভাপতি, সদস্যবৃন্দ এবং মায়েরা নিয়মিত যোগাযোগের মাধ্যমে বিদ্যালয়ের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করবেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মোঃ শাহ ইমরান খান এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী রাসেল খলিল।

সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, বিদ্যালয় পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের জন্য অনুকূল শিক্ষার পরিবেশ তৈরি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় বিশিষ্ট সমাজসেবক আলমগীর হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি নুরুল ইসলাম, সমাজসেবক ও যুবদল নেতা ইউসুফ হোসেন, সমাজসেবক ও শিক্ষানুরাগী মিলন দেওয়ানসহ নবগঠিত কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন