ইতিহাসবিদ ও অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী এবং প্রথম আলোর ফিচার বিভাগের রয়া মুনতাসীরের মা অবসরপ্রাপ্ত ব্যাংকার ফাতেমা মামুনের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার বাদ জোহর চাঁদপুরের কচুয়া উপজেলার গুলবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে গুলবাহার গ্রামে স্বামী মুনতাসীর মামুনের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় অধ্যাপক মুনতাসীর মামুন, তাঁর ছেলে-মেয়েসহ পরিবারের সদস্য এবং এলাকার শত শত মানুষ জানাজা ও দাফনে অংশ নেন।