POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬ | সময়: ৪:৪১ অপরাহ্ণ

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) চাঁদপুর শহরের হাজী মহসিন রোড ও চিত্রলেখা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নাম-ঠিকানাবিহীন পণ্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন পণ্য, খুচরা মূল্য উল্লেখ না থাকা এবং অনুমোদনহীন পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে চাঁদপুর হার্ডওয়্যারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ধরনের থিনার, তারপিন, রং, বার্নিশ, সুপার গ্লুসহ বিভিন্ন পণ্য পাওয়া যায়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। পরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।

এ সময় অভিযানের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন