POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায়

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৬ | সময়: ১০:৫৮ অপরাহ্ণ

চাঁদপুরের শাহরাস্তিতে রাতের বেলা অযথা ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরার অভিযোগে ৪৫ জন কিশোরকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার রাতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের দিক-নির্দেশনায় থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আটককৃতরা রাতে ঘোরাফেরা করার সুনির্দিষ্ট কোনো কারণ বলতে পারেনি। পরে তাদের অভিভাবকদের থানায় ডাকা হয়। আটককৃত কিশোররা ভবিষ্যতে রাতে অযথা ঘোরাফেরা করবে না বলে অভিভাবকরা আশ্বস্ত করলে এবং থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে বিরূপ কোনো তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, কিশোরদের মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। জননিরাপত্তা ও কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন