বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনায় শাহরাস্তিতে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামীলীগ ও অংগসংগঠন। ৬ ডিসেম্বর রোববার বিকেল সাড়ে ৩টায় উপজেলার শাহরাস্তি গেইট আল্ আমিন শফিং কমপ্লেক্সের সামনে এ বিক্ষোভ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্লাহ্ চৌধুরী, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, দপ্তর সম্পাদক মোঃ মোস্তফা কামাল চৌধুরী ও শফিউল আজম স্বপন, সাবেক সাধারণ ও সাবেক মেয়র মোশারফ হোসেন পাটোয়ারী, মহিলা আওয়ামীলীগের সভাপতি জাহানারা ইমাম, রায়শ্রী উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন মুশু, রায়শ্রী দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাং নিমাই চন্দ্র শীল, সাধারন সম্পাদক ডাঃ আবদুর রাজ্জাক, মেহার উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন, মেহার দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আক্তারুজ্জামান মেম্বার, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, টামটা দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারন সম্পাদক শফিকুর রহমান মজুমদার, শ্রমিকলীগের সভাপতি মোঃ কামাল হোসেন, কৃষকলীগের সভাপতি জসিম উদ্দিন পাটোয়ারী জনি, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি রাবেয়া বশরী বকুল, সাধারন সম্পাদক নাজমুন নাহার মৌসুমী সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মি।
সমাবেশে বক্তারা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যারা ভাংচুর করেছে, অবমাননা করেছে তাদের সকলকে অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রসাশনের কাছে দাবি জানান। তারা আরও বলেন, শাহরাস্তি উপজেলার পৌরসভা সহ প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হবে। এধরণের ঘটনাকারীদের প্রতিহত করতে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তারা।