POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে এলাকাবাসীর ব্যতিক্রমী প্রতিবাদ সমাবেশ

কামরুজ্জামান টুটুল | প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬ | সময়: ৩:১৮ অপরাহ্ণ

হাজীগঞ্জে এলাকাবাসী ব্যতিক্রমী এক প্রতিবাদ সমাবেশ করেছে। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ডাটরা-শিবপুর দাখিল মাদরাসা মাঠে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রতি এক নারী কেলেঙ্কারী মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে এ সমাবেশের আয়োজন করে স্থানীয় গন্যমান্য ব্যিক্তবর্গসহ এলাকাবাসী। এতে মূল ঘটনা উল্লেখ করে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ ফল ব্যবসায়ী শাহাজাহান মজুমদার।

শাহজাহান মজুমদার তার বিরুদ্ধে আনা সকল অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এটি উদ্দ্যেশ্য প্রনোদিত ঘটনা, যারা সংবাদকর্মীদের মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে এ নিউজ করাচ্ছে তাদেরকে প্রমান দিতে হবে নচেৎ এলাকা থেকে বিতাড়িত করা হবে। এসব ঘটনার প্রমান দিতে পারলে এ সমাজে আমি এক এক লক্ষ জরিমানা দেবো। যারা মিথ্যা তথ্য দিয়ে এলাকায় এ কাজটি করেছেন, আমি এ সমাজের কাছে তাদের শাস্তি দাবী জানান তারা।

খোঁজ নিয়ে যায় সম্প্রতি ওই এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে শাহজাহান মজুমদারের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে অনলাইন মাধ্যমে সংবাদ প্রচারিত হয়। এর পরেই এলাকাবাসী এতে ক্ষুদ্ধ হয়ে উঠেন।

এতে আরো বক্তব্য রাখেন, মাদ্রাসা সুপার মো. সফিকুর রহমান, ইউপি সদস্য খোরশেদ আলম, বিএনপি নেতা শেখ ফরিদ সুমন, সংরক্ষিত নারী ইউপি সদস্য খুরশিদা বেগম, সাবেক ইউপি সদস্য অহিদুল ইসলাম, জাফর আহমেদ ধনি ও মো. মোস্তফা কামাল। এতে গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন