POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে পুলিশের পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

হাবিবুর রহমান | প্রকাশিত: September ২০, ২০২৬ | সময়: ৩:২৯ PM

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুইজন এবং বিএনপি অফিস ভাঙচুরের মামলায় একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ফরিদগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

ফরিদগঞ্জ থানা পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. রাকিবুল হাসান ও এসআই মো. মোজাফ্ফর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পশ্চিম রূপসা গ্রামের সফর আলীর ছেলে সামসুল আলম ওরফে মাসুদ আলম (৪২) এবং সাহেবগঞ্জ গ্রামের শফিকুর রহমানের ছেলে ইব্রাহিম রহমান ওরফে সৈকত (৩৫)কে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া বিএনপি অফিস ভাঙচুরের মামলায় গৃদকালিন্দিয়া গ্রামের মৃত ওয়াহেদের ছেলে আবদুস সাত্তার ওরফে কালু মাস্টার (৬৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত তিনজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন