হাজীগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ বালুর মাঠ থেকে বের হয়ে হাজীগঞ্জ বাজারে প্রদক্ষিণ শেষে বিশ্বরোডে গিয়ে শেষ হয়।
ওইসময় মিছিলে অংশ নেয় হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, সহ-সভাপতি আলী আশরাফ দুলাল, সাবেক ছাত্রলীগ নেতা সত্য ব্রত ভদ্র মিঠুন, ৬নং বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্জ মো. কবির হোসেন মিয়াজী, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, পৌর যুবলীগের সদস্য জসিম উদ্দিন তপাদার সহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।