POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

মনিরুজ্জামান বাবলু - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৬ | সময়: ৮:৩২ পূর্বাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার ১২নং আশ্রাফপুর ইউনিয়নের গাজীর বাজারে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

​শুক্রবার রাতে বাবুলের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকানগুলোতে লেগেযায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান কচুয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছেন বাবুল, মিজান ও জয়নালের মুদি দোকান, আবুল বাসারের ফার্নিচারের দোকান ও আমির হোসেনের চায়ের দোকান।

​বিষয়টি নিশ্চিত করে কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের দ্রুত পদক্ষেপের কারণে আগুন বড় ধরনের কোনো জনবহুল এলাকায় ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
​ এই অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাওয়া ব্যবসায়ীরা সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

​

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন