POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ২ কোটি ৬৭ লাখ টাকায় সড়ক সংস্কারের প্রস্তাব, শুরু ডিসেম্বরে

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৬ | সময়: ৮:৪০ পূর্বাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বহুল ব্যবহৃত এনায়েতপুর থেকে মালীগাও পর্যন্ত সড়কটি অবশেষে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কটির বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে ছিলেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, সড়কটি সংস্কারের জন্য ২ কোটি ৬৭ লাখ টাকার একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী ধোপল্যা স্কুলের পাশের ঝুঁকিপূর্ণ অংশে ব্লক দিয়ে স্থায়ীভাবে সংস্কার করা হবে।

হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী জানান, প্রস্তাবটি অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসে সংস্কার কাজ শুরু করা সম্ভব হবে।

উল্লেখ্য, বর্তমানে সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে পুকুর পাড়ের অংশে সড়ক ভেঙে যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। সড়কটি সংস্কার হলে এনায়েতপুর, ধোপল্যা, মালীগাও সহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষের চলাচলের দুর্ভোগ লাঘব হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন