POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ৫ লাখ টাকার মালামাল

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: September ১৮, ২০২৬ | সময়: ৮:৩৮ AM

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ বাড়িভাঙ্গা গ্রামে অগ্নিকাণ্ডে লতিফ প্রধানের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, আগুন দেখতে পেয়ে লতিফ প্রধান ও তার পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান। কিন্তু চোখের সামনেই মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় তাদের বসতঘর।

খবর পেয়ে বাড়িভাঙ্গা গ্রামের যুব সমাজ ও এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ও মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

আগুনে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজপত্রসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে পরিবারের এক সদস্য আহত হন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন