POPULAR BD NEWS
Popular BD News Logo

রয়মনেন নেছা মহিলা কলেজের ঝর্না পেলো জাবির শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

মাহফুজ মল্লিক | প্রকাশিত: September ১৭, ২০২৬ | সময়: ৩:০৪ PM

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থী ঝর্না আক্তার পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড ।

গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ বেলা ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেগুনবাগিচা, ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাত থেকে শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন তিনি।এসময়

বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাননীয় সচিব আবদুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫০০ টি ডিগ্রি (পাস), অনার্স ও মাস্টার্স ডিগ্রীর শিক্ষাপ্রতিষ্ঠান আছে। তারমধ্যে শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছে ৩৭ টি প্রতিষ্ঠানের ৫৭ জন শিক্ষার্থী। অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয় মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থী ঝর্না আক্তার এই বিরল পুরুষ্কারের জন্য নির্বাচিত হয়।

ঝর্না আক্তার ২০১৮ সালের স্নাতক (পাস) বি.এস.এস. পরীক্ষায় অংশগ্রহণ করে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৮০ পেয়ে এই সম্মানজনক পদক ও শিক্ষাবৃত্তি অর্জন করে । শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পুরস্কার গ্রহণের সময় সাথে ছিলেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব অরুন চন্দ্র সরকার।

পুরস্কার হিসেবে প্রধান অতিথির কাছ থেকে গ্রহণ করে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড, ক্রেষ্ট এবং ২৫হাজার টাকা অর্থ সম্মানী। তার এই কৃতিত্বের জন্য রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইসমাম এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ চন্দ্র সরকারসহ সকল শিক্ষকবৃন্দ
অভিনন্দন জানিয়েছেন ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন