POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পোনামাছ অবমুক্ত করলেন মমিনুল হক এমপি

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: September ১৭, ২০২৬ | সময়: ১২:৩৫ PM

চাঁদপুরের হাজীগঞ্জে প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. আনোয়ার হোসেন ও চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. মোহাম্মদ ফয়জুল ইসলাম।

এ সময় হাজীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ওমরসানী, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রহিম পাটোয়ারীসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন