POPULAR BD NEWS
Popular BD News Logo

বাসের চাকায় প্রাণ গেল চাঁদপুরের তিশার

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৬ | সময়: ৯:০৩ পূর্বাহ্ণ

রাজধানীর সড়কে বাসের বেপরোয়া গতির বলি হলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা তাসপিয়া আহমেদ তিশা (৩১)। বুধবার সন্ধ্যায় বনশ্রী জি-ব্লক মেইন রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাঁর এই প্রাণহানির ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় পেছন থেকে পড়ে যান তিশা। এ সময় দুটি বাসের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়।

​নিহত তাসপিয়া আহমেদ তিশা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখার শিক্ষক ছিলেন। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের সদর উপজেলার প্রফেসর পাড়ায়। তিনি চাঁদপুরের বিশিষ্ট রোটারিয়ান ও চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান সফিউদ্দিন আহমেদের সুযোগ্য কন্যা। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​এ বিষয়ে রমজান পরিবহনের একটি বাসসহ মোট দুটি বাস জব্দ করেছে পুলিশ। পাশাপাশি বাস দুটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন এসআই অনয় চন্দ্র পাল।

​সহকর্মীর এমন মর্মান্তিক মৃত্যুতে শিক্ষক সমাজসহ সবার মাঝে বইছে শোকের বন্যা। আমরা এই ঘাতক বাসের চালক, হেলপার ও বাস মালিকের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন