POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুমন আহমেদ | প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৬ | সময়: ৯:২০ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলায় ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মো. রাজিব (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার ষাটনল এলাকায় রাজিবের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রাজিব ষাটনল বেপারী বাড়ির মো. হান্নান বেপারীর ছেলে।

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার রাজিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন