POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজারগাঁওয়ে ইউপি নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমানের গণসংযোগ ও আলোচনা সভা

আলমগীর কবির | প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬ | সময়: ১১:৫৬ পূর্বাহ্ণ

আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে দেশের সকল ইউনিয়নে চলছে নির্বাচনী হওয়া।

সেই ধারাবাহিকতায় হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সিদ্দিকুর রহমান ইউনিয়নের দলীয় নেতাদের বিশাল বহর নিয়ে ইউনিয়নের হাট বাজার গুলোতে করলেন জনসংযোগ ও আলোচনা সভা।

মোঃ সিদ্দিকুর রহমান রাজারগাঁও ইউনিয়ন বিএনপি, যুবদল,ছাত্রদল সেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর বিশাল বহর নিয়ে রাজারগাঁও কচি কাঁচা সামনে থেকে শুরু করে মেনাপুর তিন রাস্তা, মেনাপুর বাজার, মুকনন্দসার আড়ং,পূর্ব রাজারগাঁও গাবতলি বাজার ও আসেপাশের দোকানদার, ব্যবসায়ী, বাজারে আগত লোকজনের সাথে কোলাকুলি ও হেনশিফ করে পরিচিতি হন। এবং পাশাপাশি দোয়া ও আগামী ইউপি নির্বাচনে সমথর্ন আশা করেন।

গণসংযোগকালে ইউনিয়নের সাধারণ মানুষ, বাজারের ব্যবসায়ী ও তরুণ সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে।

গণসংযোগ শেষে পুনরায় রাজারগাঁও বাজার সংলগ্ন এসে পথসভায় মিলিত হন এবং সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ সিদ্দিকুর রহমান বলেন, “রাজারগাঁও ইউনিয়নকে সকল প্রকারের মাদক মুক্ত, ইউনিয়নের উন্নয়ন কাজে আঞ্চলিকতার প্রশ্ন না টেনে সম বন্টন, ইভটিজিং, বিচারের নামে ঘুস বানিজ্য, বাল্য বিবাহ, যুবসমাজের খেলাধুলার মান উন্নয়ন ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলার চেষ্টা থাকবে। আপনারা আমাকে দোয়া সমর্থন দিলে আপনাদের পাসে থাকে সেবা করার সুযোগ পাবো ইনশাআল্লাহ।

পথসভায় বক্তব্য রাখেন রাজারগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ বিল্লাল হোসেন খান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাহাআলম বেপারি, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেলামত খান চিটু,সাধারণ সম্পাদক মোঃ সাহাআলম বেপারি, ইউনিয়ন সেচ্চাসেবক দলের নেতা মোঃ মহাসিন বকাউল।

উপস্থিত ছিলেন রাজারগাঁও ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্র দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন