POPULAR BD NEWS
Popular BD News Logo

পত্রিকার মাধ্যমে আমরা সমাজের যতো সমস্যা, সম্ভাবনার কথা জানতে পারি ………অ্যাড. জিল্লুর রহমান জুয়েল 

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২০ | সময়: ৬:৪৯ অপরাহ্ণ
পাঠকের ভিন্নধারার পত্রিকা সাপ্তাহিক পাঠক সংবাদ এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে ৫ ডিসেম্বর শনিবার দুপুরে চাঁদপুর শহরের বিপনীবাগস্থ  পৌর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, একটি পত্রিকার মাধ্যমে আমরা সমাজের যতো সমস্যা, সম্ভাবনার কথা জানতে পারি। যারা পত্রিকা নিয়মিত কাজ করেন তাদের লেখনীর মাধ্যমে পত্রিকার পাতায় ফুটে ওঠে সমাজের অন্যায় অবিচার সমস্যা সম্ভাবনার কথা। পত্রিকায় সংবাদ প্রকাশের মাধ্যমে আমরা সকলে অনেক কিছু জানতে পারি। তেমনি একটি পাঠকপ্রিয় পত্রিকা সাপ্তাহিক পাঠক সংবাদ পাঠক। এ পত্রিকা টি আমি অনেক আগে থেকেই চিনেছি এবং পড়েছি এটি। অত্যন্ত ভালো একটি পত্রিকা। যাদের পরিশ্রমের মাধ্যমে সাপ্তাহিক পাঠক সংবাদ পত্রিকা টি আজও তার প্রকাশনার ধারা অব্যাহত রেখেছে।  আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা যেন এমনিভাবে এর ধারাবাহিকতা ধরে রাখতে পারেন। তিনি বলেন, আমি আশা করব পাঠক সংবাদ তার সাপ্তাহিক প্রকাশনার মাধ্যমে ধীরে ধীরে দৈনিকে রূপান্তরিত হবে। এবং আপনারা যারা এর সাথে সম্পৃক্ত রয়েছেন আপনারও চেষ্টা করবেন পত্রিকাটিকে দৈনিকে রূপান্তরিত করার জন্য । পত্রিকাটির প্রকাশনার বিষয়ে আমার যতটুকু সহযোগিতা করার প্রয়োজন আমি আন্তরিকভাবে চেষ্টা করব পাঠক সংবাদ এর সহযোগিতায় পাশে থাকতে।
পাঠক সংবাদের প্রধান সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে, এবং নির্বাহী সম্পাদক আরিফুল ইসলাম শান্ত’র পরিচালনায় বক্তব্য রাখেন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন, দৈনিক মতলবের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মাসুদ হাসান, দৈনিক আলোকিত চাঁদপুরের বার্তা সম্পাদক মিজান লিটন, পাঠক সংবাদের উপদেষ্টা সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, পাঠক সংবাদের যুগ্ম সম্পাদক আলী মোঃ আক্কাছ তালুকদার, মোঃ হাসানুজ্জামান, সহ-সম্পাদক গাজী রহমত উল্লাহ, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আলমগীর হোসেন পাটোয়ারী, বার্তা সম্পাদক মোঃ কবির হোসেন মিয়াজী।
পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী সংগঠক ও লেখক ইলা ইলা ইয়ামিন,পাঠক সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ নাজমুল হক জুয়েল, স্টাফ রিপোর্টার মোঃ শফিকুল ইসলাম, মতলব প্রতিনিধি, রবিউল আলম, শাহরাস্তি স্বপ্নীলকন্ঠ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান নয়ন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন