POPULAR BD NEWS
Popular BD News Logo

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০০৯

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৬ | সময়: ৪:৩৭ অপরাহ্ণ

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে ১০০৯ জনে দাঁড়িয়েছে। এর আগে কখনো ভাইরাসবাহিত এ রোগে ৬ মাসে এতো মৃত্যু হয়নি।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানা যায়, হামের উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯৪ জন।

এ নিয়ে সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৩৩ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনের শরীরে।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন। আর হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন