POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় ৩৮ বছরের বখাটের কারাদণ্ড

কামরুজ্জামান টুটুল | প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৬ | সময়: ৪:২৪ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে আলাউদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাকিলা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন।

দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
​
বাকিলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্যক্ত করে আসছিলেন তিনবারের বিবাহিত বখাটে আলাউদ্দিন। এতে শিক্ষার্থী ও তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়ে।
​
শিক্ষার্থী ও তার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয় চেয়ারম্যান, বিদ্যালয়ের গভনিং বডির সদস্য ও প্রধান শিক্ষকের সহযোগিতায় বখাটে আলাউদ্দিনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর তাকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, মেয়েটির মা আমাকে জানানোর পরে আমরা প্রশাসনকে বিষয়টি জানাই।

বিদ্যালয়ের গভনিং সদস্য হোসেন মোল্লা লিটন জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথে ইভটিজারকে ধরে মোবাইল কোর্টে পাঠানো হয়।

হাজীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওমর সানী আকন জানান, দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ইভটিজারকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৭ দিনের জেল দেয়া হয়েছে।

তিনি সাজা ঘোষণার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের ইভটিজিং রোধে বিভিন্ন পরামর্শ ও সচেতনতামূলক দিকনির্দেশনা দেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন