POPULAR BD NEWS
Popular BD News Logo

বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৬ | সময়: ৪:০১ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলাধীন বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় হল রুমে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টের ডিসপ্লে শেষে পুরষ্কার তুলে আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বিদ্যালয় প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. ইমাম হোসেন, বিশেষ অতিথি হিসেবে হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, মাওলানা হেদায়েত উল্লাহ পাটওয়ারী, রায়চোঁ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রাশেদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল-আমিন হোসেন দীনু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল হোসেনের পরিচালনায় নাতে রাসুল পরিবেশন করেন মুনতাহীনা লিজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক মো. আবু জাফর মিয়া, যুবদল নেতা ও অভিভাবক শাহ আলম বাবুল, মাসুদ আলম, কৃষ্ণা সাহা, মো. হুমায়ন পাটওয়ারী ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত চার শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন শিক্ষক ও অতিথিবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন