POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে আইনজীবী সমিতির জরুরি সভা, অনির্দিষ্টকালের জন্য তিন আদালত বর্জনের সিদ্ধান্ত

মনিরুজ্জামান বাবলু - চাঁদপুর | প্রকাশিত: September ৯, ২০২৬ | সময়: ৯:৩৫ PM

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আইনজীবীদের সঙ্গে আদালতের সমন্বয়হীনতার অভিযোগ তুলে জেলার তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা।

‎বুধবার দুপুরে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ভবনে এ জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শামছুল ইসলাম মন্টু। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার (ফয়সাল)।

‎সভায় আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও আদালতের সঙ্গে সমন্বয়হীনতার বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে সভায় চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এবং সদর সিনিয়র সহকারী জজ আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।
‎আইনজীবী সমিতির সভাপতি মো. শামছুল ইসলাম মন্টু বলেন, আইনজীবীদের সঙ্গে সংশ্লিষ্ট আদালতগুলোর সমন্বয়হীনতা ও পেশাগত বিভিন্ন বিষয়ে অসন্তোষ থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন