POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ‘অনার’ মোবাইল ব্র্যান্ড শপের উদ্বোধন

হাসান মাহমুদ | প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৬ | সময়: ৭:২২ অপরাহ্ণ

হাজীগঞ্জ পশ্চিম বাজার আখড়া মাকেটে অনার স্মার্টফোন ব্র্যান্ড শপের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে ফিতা ও কেক কেটে ‘অনার’ মোবাইল শপের উদ্বোধন করেন, অতিথিবৃন্দ। এসময় অনার ফোনের ডিজিএম মিস্টার ইয়াকুক, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সালাহ্ উদ্দিন ফারুক ও সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন সাবু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বনিক, সহ-সভাপতি সমীর লাল দত্ত, সাধারণ সম্পাদক রোটা. প্রাণকৃষ্ণ সাহা মনা, অনর মোবাইলের আরএসএম মো. মিজানুর রহমান, এএসএম শ্রাবণ সাহা ও টিএসএম মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া অতিথি হিসেবে সমিতির সহ-সভাপতি মো. উমর ফারুক, সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ ছিদ্দিকী, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, কোষাধ্যক্ষ হাফেজ মো. মহসীন মিয়াজী, বানিজ্য সম্পাদক আশ্রাফ আলী, প্রাইম স্পেশালাইজড হসপিটাল এন্ড নরমাল ডেলিভারি সেন্টারের পরিচালক ইব্রাহিম খাঁন রনি উপস্থিত ছিলেন।

অনার ব্র্যান্ড শপের স্বত্ত্বাধীকারী বিধূ ভূষণ রায় সুজনের সার্বিক ব্যবস্থাপনায় হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ আখড়া মার্কেটে অবস্থিত ব্র্যান্ড শপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে অনার ফ্ল্যাগশিপ বা প্রিমিয়াম বাজেটের ফোন এবং উন্নত ক্যামেরা ও এআই ফিচারের জন্য ব্যাপক পরিচিতি লাভ করেছে।

অনার মোবাইলের প্রতিনিধিরা বলেন, সাশ্রয়ী মূল্যে টেকসই ও ভালো ব্যাটারি ব্যাকআপ এবং চমৎকার ডিজাইন ও ক্যামেরা পারফরম্যান্সের জন্য তৈরি ‘অনার’। হাজীগঞ্জে উদ্বোধনকৃত ব্র্যান্ডশপে অনারের সকল ফোন পাওয়া যাবে। তাই, ক্রেতাদের ব্র্যান্ডশপ পরিদর্শনের আহ্বান জানান তারা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন