POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৬ | সময়: ৬:৫১ অপরাহ্ণ

চাঁদপুরে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার ও মিথ্যা বিজ্ঞাপনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

​৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরানের নেতৃত্বে পাল বাজার ও কুমিল্লা রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

তিনি জানান, মানিক হোটেলে জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ও রং মেশানোর অপরাধে ১০হাজার টাকা ও ​এইচ. এম.সি.এল (এমএলএম কোম্পানি) মিথ্যা বিজ্ঞাপন দিয়ে বিভ্রান্তি সৃষ্টি, বিভিন্ন ব্র্যান্ডের খালি প্যাকেট সংরক্ষণ ও নিম্নমানের পণ্য বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং খালি প্যাকেটগুলো ধ্বংস করা হয়।

 

​অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার মুচলেকা দেয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন