POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী জাহাজের ধাক্কায় ব্রিকফিল্ডের শ্রমিক নিহত, আহত ১

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৬ | সময়: ৩:৪৪ অপরাহ্ণ

​চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকার ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরো এক শ্রমিক আহত হয়।

​বুধবার গন্ধব্যপুর ইউনিয়নের আতিকশাহ মাজার সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় কবলিত শ্রমিকেরা স্থানীয় রাজুর আতিক শাহ ব্রিকফিল্ডে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো ব্রিকফিল্ডের জন্য মাটি আনতে একটি ছোট নৌকায় করে নদী পার হচ্ছিলেন তারা। পথিমধ্যে ডাকাতিয়া নদীর ওই এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী সিমেন্টবাহী জাহাজের সঙ্গে তাদের নৌকাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নৌকাটি দুমড়ে-মুচড়ে পানিতে ডুবে যায় এবং নৌকায় থাকা শ্রমিকরা নদীতে ছিটকে পড়েন।

​স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে শ্রমিকদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। আহত আরেক শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

​ব্রিকফিল্ডের মালিক রাজু আহমেদ বলেন, নিহত শ্রমিককে সাতক্ষীরায় পাঠানো হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন