POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ৮৫ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: September ৮, ২০২৬ | সময়: ১১:১১ PM

চাঁদপুরের কচুয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের নিয়মিত অভিযানে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কচুয়া থানাধীন হাতিরবন গ্রামে অভিযানটি পরিচালনা করা হয়।

হযরত আলী (৩৪) পিতা: বাচ্চু মিয়া, মাতা: তৈয়বা বেগম
ঠিকানা: সাং- হাতিরবন, ইসমাইল মেম্বারের বাড়ি, ওয়ার্ড নং-০৮, ০১ নং সাচার ইউপি, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো: সোহেল রানা*র নেতৃত্বে একটি টিম হাতিরবন গ্রামের ইসমাইল মেম্বারের বাড়িতে অভিযান চালায়। এসময় আসামী হযরত আলীর নিজ দখলীয় উত্তর দুয়ারী টিনের চালা বিশিষ্ট বসতঘরের পশ্চিম-দক্ষিণ পাশের কক্ষে তল্লাশি করে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

৮৫ পিস কমলা বর্ণের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট। একটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে রক্ষিত ছিল।
নগদ ৪,০০০ টাকা। যা মাদক বিক্রির টাকা বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর *৩৬(১) এর সারণি ১০(ক) ও ২৬(১) ধারা*য় কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জানিয়েছে, জেলায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন