POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তি থানা পুলিশের অভিযানে ৪ আসামী গ্রেফতার, আদালতে সোপর্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: September ৮, ২০২৬ | সময়: ৭:০৩ PM

চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত, মাদক ও চুরি মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার গ্রেফতারকৃতরা হলেন: মোঃ মাসুদ আলম (৩৫)- জিআর পরোয়ানাভুক্ত আসামী, মোঃ হাসান (৫৫) – জিআর পরোয়ানাভুক্ত আসামী, মোঃ সোহাগ (২৪) – মাদক মামলার পলাতক আসামী ,নাজমুল হাসান (২৪) – চুরি মামলার সন্দিগ্ধ আসামী।

গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মাহবুবুর রহমান বলেন,  “মামলার তদন্ত ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন