POPULAR BD NEWS
Popular BD News Logo

রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৬ | সময়: ৩:৩১ অপরাহ্ণ

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা।

রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে উত্তর ককেশাসের অন্যতম সর্বোচ্চ শৃঙ্গ মিঝিরগি পর্বত থেকে তুষারধসের ঘটনা ঘটে। এতে ৩৩ জন পর্বতারোহীর একটি দল আটকা পড়ে।

জরুরি পরিষেবা জানিয়েছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজেরাই পাহাড় থেকে নিরাপদে নিচে নেমে আসতে সক্ষম হন। তবে আরও ছয়জনের অবস্থান ও ভাগ্য সম্পর্কে তখনও নিশ্চিত হওয়া যায়নি।

তুষারধসের পর ৫০ জনের বেশি জরুরি উদ্ধারকর্মী ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করেন। দুর্গম পাহাড়ি এলাকা এবং নতুন করে তুষারধসের আশঙ্কায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন