POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দক্ষিণে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার

মেধা ও মনন বিকাশের পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলা অপরিসীম: ইউএনও কেএম ইশমাম

মাহফুজ মল্লিক | প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬ | সময়: ৬:৫৯ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৪৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ৬ সেপ্টেম্বর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( অঃদাঃ) মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এবং প্রাইম মিনিস্টার জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদযাপন কমিটির মতলব দক্ষিণ উপজেলা শাখার সদস্য মোজাাহিদুল ইসলাম কিরণের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।

অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বর্তমান প্রজন্মকে মোবাইল ও প্রযুক্তিনির্ভর জীবন থেকে বের করে খেলাধুলায় সম্পৃক্ত করতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া কার্যক্রমের বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, বরং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমারটা দক্ষিণ উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম,উপজেলা ক্রীড়া সংস্থার এরকমিটির সদস্য সচিব এমদাদ হোসেন খান, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাই চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর,উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুমতাহিনা পৃথুলা।এসময় উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোজাহের হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুপার এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। । একই অনুষ্ঠানে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট উপলক্ষে উপজেলার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ জন শিক্ষার্থীর মধ্যে ৮৩২ জোড়া ফুটবল খেলার বুট বিতরণ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন