হাজীগঞ্জ উপজেলার মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মন উন্নয়ন মুলুক, শিক্ষার মন বৃদ্ধি ও সচেতনতার লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত ৫ সেপ্টেম্বর বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ সাহাদাত হোসেন প্রধানীয়ার সভাপতিত্বে ও শিক্ষক মোঃ তারেক আজিজের উপস্থাপনায় বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণী থেকে ৯ ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, মেনাপুর বাদসা মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান ঢালী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মানিক রঞ্জুন সরকার, রাজারগাঁও ইউনিয়নের সমাজ সেবক মোঃ কামরুজ্জামান নেছার, মোঃ রফিকুল ইসলাম রনি, আঃ সাত্তার বকাউল, শিক্ষক মোঃ মওদুদ আহমেদ, মোঃ শরীফ উল্যাহ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী বৃন্দ, সকল শিক্ষার্থী বৃন্দ অভিভাবক গন উপস্থিত ছিলেন।