POPULAR BD NEWS
Popular BD News Logo

হাড়ক্ষয়ে বেশি আক্রান্ত নারীরা

স্বাস্থ্য ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২০ | সময়: ১২:০৮ অপরাহ্ণ
 প্রাণঘাতী নীরব রোগ, অস্থিওপরোসিস বা হাড়ক্ষয়। ৫০ বছরের বেশি বয়সী নারী-পুরুষের যে কেউ এতে আক্রান্ত হতে পারেন। তবে, বেশি আক্রান্ত হন নারীরাই।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিরোধে ধূমপান ত্যাগ, নিয়মিত ব্যয়ামসহ ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের।
মানুষের জন্মের সময় হাড় নরম থাকে। এরপর ধীরে ধীরে হাড়ে ক্যালসিয়াম জমা হয়ে হাড় শক্ত হয় বা ঘনত্ব বাড়ে। ফলে হাড় মজবুত হয়। মানুষের জন্মের ২০ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত এই ঘনত্ব বাড়তে থাকে। এরপর ধীরে ধীরে কমে যায়।
যাকে বলা হয় অস্টিওপরোসিসি বা হাড় ক্ষয়।
৫০ বছরের পর প্রকাশ পেতে থাকে শরীরের হাড় ক্ষয় রোগের লক্ষণ। আর এটি এখন বৈশ্বিক সমস্যায় রুপ নিয়েছে। বিশ্বে ৫০ এর উর্ধ্বে ৩ জন নারীর মধ্যে ১ জন আর ৫ জন পুরুষের মধ্যে ১ জন এই রোগে আক্রান্ত। এজন্য সচেতনতার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন