POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের মাদ্রাসা ছাত্র জাবেদ হোসেন নিখোঁজ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: September ৩, ২০২৬ | সময়: ১১:২২ PM

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পালিশারা রহিমানূর ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার এক ছাত্র বৃহস্পতিবার বিকালে মাদ্রাসার পেছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়ে নিখোঁজ হয়েছে।

নিখোঁজ ছাত্রের নাম জাবেদ হোসেন। বয়স আনুমানিক ১২-১৩ বছর।
পিতা: জসিম উদ্দিন মালিক
মাতা: জেসমিন আক্তার
স্থায়ী ঠিকানা: গ্রাম- মৈশামুড়া মোল্লা বাড়ী, পোস্ট- আহমদপুর বাজার, থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর।

পরিবারের সদস্যরা জানান, বিকালের পর থেকে জাবেদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে বিভিন্ন আত্মীয়-স্বজন ও সম্ভাব্য স্থানে খোঁজ করা হচ্ছে।

জাবেদের গায়ের রং ফর্সা। পরনে ছিল গোল্ডেন কালারমপাঞ্জাবী ছিল। ডান গালে একটি তিল রয়েছে।

কোনো সহৃদয় ব্যক্তি যদি জাবেদের সন্ধান পেয়ে থাকেন বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত তার বাবা-মায়ের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগ নাম্বার :
01725579047
01880236509

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন