POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ট্রেন লাইনে ঘোরাফেরার সময় কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

মনিরুজ্জামান বাবলু - চাঁদপুর | প্রকাশিত: September ৩, ২০২৬ | সময়: ৪:১১ PM

চাঁদপুরে রেলপথে ঘোরাফেরা করার সময় চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৫৫ বছর।

​বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর শহরসংলগ্ন পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরবেলা ওই বৃদ্ধ ব্যক্তি চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি আসার আগে রেললাইনের ওপর দিয়ে ঘোরাফেরা করছিলেন। ট্রেনটি কাছাকাছি চলে এলে তিনি হঠাৎ লাইনের ওপর পড়ে যান দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত রেলওয়ে পুলিশ (জিআরপি) ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শুরু করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ওই বৃদ্ধের কোনো নাম-পরিচয় পাওয়া যায়নি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন