POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

হাজীগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: September ১, ২০২৬ | সময়: ৬:৫৫ PM

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার চাঁদপুর-৫ আসনের নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

হাজীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচি পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে হাজীগঞ্জ বাজারে এসে র‌্যালিতে যোগ দেন। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালিটি হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে হাজীগঞ্জ বাজারের আজার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক আদর্শ ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন