POPULAR BD NEWS
Popular BD News Logo

বিমানবন্দরে বিমান বাহিনীর পিকআপ ফ্লাইওভার থেকে পড়ে নিহত ৩

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: September ১, ২০২৬ | সময়: ৩:২০ PM

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন গুরুতর আহত অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে তৃতীয় টার্মিনালে নিয়মিত দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আইএসপিআর জানায়, বিমান বাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন বিমানসদস্যের মৃত্যু হয়।

নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।

দুর্ঘটনায় আহতরা হলেন কর্পোরাল সিফাত ওরফে আবু সাঈদ, কর্পোরাল মাহবুব, এলএসি আহাদ ও সিনিয়র অফিসার আবুল খায়ের। তাদের মধ্যে সিফাত, মাহবুব ও আহাদ গুরুতর আহত হয়েছেন। আর আবুল খায়ের সামান্য আহত হয়েছেন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন