POPULAR BD NEWS
Popular BD News Logo

বন্যা-পরবর্তী পুনর্বাসনে বৃদ্ধ মায়ের ঘর সংস্কারে রোটার‍্যাক্টের সহযোগিতা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: September ১, ২০২৬ | সময়: ৩:১৭ PM

বন্যাকালীন সময়ে খাবার ও ত্রাণ বিতরণের পর এবার বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে অসহায় মানুষের ঘর সংস্কারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রোটার‍্যাক্ট ক্লাব অব ডাকাতিয়া হাজীগঞ্জ, রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগাং এলায়েন্স ও রোটার‍্যাক্ট ক্লাব অব ইসলামাবাদ।

বন্যা দুর্গত এলাকায় পুনর্বাসন প্রকল্পের আওতায় চলমান কার্যক্রমের তৃতীয় ধাপে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া এলাকায় এক বৃদ্ধ মায়ের ঘর সংস্কারে সহযোগিতা করা হয়।

এর আগে প্রকল্পটির প্রথম ধাপে বন্যাকালীন সময়ে দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ এবং দ্বিতীয় ধাপে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের লক্ষ্যে ঘর সংস্কারে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, দুর্যোগের সময় তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রমও জরুরি। সেই লক্ষ্যেই অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পুরো প্রকল্পটি বাস্তবায়নে রোটার‍্যাক্ট ক্লাব অব ডাকাতিয়া হাজীগঞ্জের সাবেক সভাপতি নাজমুল আসিফ নিশু অগ্রণী ভূমিকা পালন করেন।

এ উদ্যোগ বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংশ্লিষ্ট রোটার‍্যাক্ট ক্লাবগুলো। তারা বলেন, মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সহযোগিতা ও ভালোবাসাই তাদের চলার পথের প্রধান অনুপ্রেরণা।

মানবতার সেবায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে রোটার‍্যাক্ট ক্লাব অব ডাকাতিয়া হাজীগঞ্জ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন