চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজার সংলগ্ন সাহারপাড় গ্রামের একসঙ্গে বেড়ে ওঠা দুই বন্ধু মাহি ও তাওহীদ মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
জানা যায়, চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তারা। পরে চিকিৎসাধীন অবস্থায় দুই বন্ধুই মৃত্যুবরণ করেন।
দুই বন্ধুর একসঙ্গে এমন অকাল মৃত্যুতে সাহারপাড় গ্রামসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী এই ঘটনায় গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন। তাদের মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছেন না।