মতলব বাজারে সোমবার (৩১ আগস্ট) রাতে হঠাৎ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম ইশমামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে পৌরসভা কর্তৃক ব্যবসা পরিচালনার ট্রেড লাইসেন্স না থাকা এবং রেষ্টুরেন্টে অপরিচ্ছন্ন থাকার কারনে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ৭ টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ঔষধ ফার্মেসী রয়েছে ৫ টি। সেগুলোর মধ্যে রয়েছে রুপা ফার্মেসী ১ হাজার টাকা,মুক্তা মেডিসিন ১ হাজার টাকা,সরকার মেডিসিন ১ হাজার টাকা,আর্শ্বিবাদ ফার্মেসী ২ হাজার টাকা সুমাইয়া ফার্মেসী ১ হাজার টাকা এবং ফরাজী রেষ্টুরেন্ট ১ হাজার টাকা ও হাজী বিরিয়ানি ১ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন মতলব পৌরসভার নির্বাহী মোঃ সাইফুর রহমান এবং মতলব দক্ষিণ থানা পুলিশ।