POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: August ৩০, ২০২৬ | সময়: ১০:৪৪ PM

রাজধানীর গণ্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) রাতে গণ্ডারিয়ার একটি অফিসে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন: চা-দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) এবং পথচারী আশা আক্তার (২০)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশার ডান পায়ে গুলি লেগেছে। তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন