POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে সিএনজিতে পাসপোর্টসহ ব্যাগ হারিয়ে দিশেহারা প্রবাসী, ফ্লাইট মিসের শঙ্কা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: August ৩০, ২০২৬ | সময়: ৭:৪০ PM

গত রাত ২৯ আগস্ট ২০২৬ হাজীগঞ্জ থেকে প্রতাপপুর যাওয়ার পথে সিএনজিতে পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রের ব্যাগ হারিয়ে চরম বিপাকে পড়েছেন সজিব নামের এক প্রবাসী।

পরিবার সূত্রে জানা যায়, গত রাতে সজিব হাজীগঞ্জ থেকে সিএনজি করে প্রতাপপুর যাচ্ছিলেন। অন্যান্য ব্যাগ নামানোর পর ভুলে কালো রঙের ব্যাগটি সিএনজিতেই থেকে যায়। ওই ব্যাগের ভেতর তার পাসপোর্ট ছিল।

সেপ্টেম্বরের ১ তারিখ কাতার ফ্লাইট থাকায় পাসপোর্টটি উদ্ধার না হলে তার বিদেশ যাত্রা অনিশ্চিত হয়ে পড়বে। এতে তিনি ও তার পরিবার চরম উদ্বেগ ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

রুট: হাজীগঞ্জ → প্রতাপপুর
ব্যাগের বিবরণ: কালো রঙের ব্যাগ, ভেতরে পাসপোর্ট।

পাসপোর্টটি খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

যোগাযোগ: 01612453488

কোনো সহৃদয় ব্যক্তি ব্যাগটি পেয়ে থাকলে উপরোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন