POPULAR BD NEWS
Popular BD News Logo

সুবিদপুর পূর্ব ইউনিয়নে ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা সভাপতি ফরিদ উদ্দিন ইব্রাহিমী, সেক্রেটারি বিল্লাল হোসেন তারেক

হাবিবুর রহমান | প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৬ | সময়: ৯:১৩ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর (রূপনগর) বায়তুল আমান জামে মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা আবুল মুসা, সেক্রেটারি কে এম হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি মো. জুয়েল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মিনহাজুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মো. শফিকুর রহমান (রাজু) এবং ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন শাখার নতুন কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা ফরিদ উদ্দিন ইব্রাহিমী, সিনিয়র সহ-সভাপতি মো. হারুন অর রশিদ, সেক্রেটারি মো. বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সুফিয়ান এবং প্রচার সম্পাদক মো. কামরুল ইসলাম-এর নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটির নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি, আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন