POPULAR BD NEWS
Popular BD News Logo

‘হৃদয়ের আঙ্গিনায়’চলচ্চিত্র ত্রিভুজ প্রেমের গল্পে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২০ | সময়: ৭:২৬ অপরাহ্ণ

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘হৃদয়ের আঙ্গিনায়’। প্রযোজনা সংস্থা গঙ্গা মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির সম্পাদনার কাজ চলছে বলে নির্মাতা জানান।

হরিদাস সাহা পংকজ প্রযোজিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আবুল কাসেম মণ্ডল। এ চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করেছেন নবাগত অভিনয়শিল্পী তানভীর হাসিফ, জান্নাত ও মেহেরিমা। আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেবেকা, দুলারী, সাংকো পাঞ্জা, মাহমুদুল ইসলাম মিঠু, চিকন আলি, ইসরাত জাহান ও দেলোয়ার সরকার।

নবাগত অভিনয়শিল্পী জুটি তানভীর হাসিফ, জান্নাত ও মেহেরিমা ‘হৃদয়ের আঙ্গিনায়’ চলচ্চিত্রটি নিয়ে বেশ আশাবাদী। চলচ্চিত্রে মোট পাঁচটি গান রয়েছে। গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন বাবলু।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন