POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজার ৫ নং ওয়ার্ডে মোরগ মার্কার সমর্থনে কমিশনার প্রার্থী হাজী মোঃ জাকির হোসেন ব্যাপক গণ সংযোগ ও লিফলেট বিতরণ করেন

রেজাউল করিম নয়ন | প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৬ | সময়: ১:০৩ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ৫ নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। প্রতীক পাওয়ার পর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিরামহীন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ৫ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী মোঃ জাকির হোসেন

​বুধবার (২৬ আগস্ট) সকাল থেকেই আচরণবিধি যথাযথভাবে মেনে ‘মোরগ’ মার্কার সমর্থনে এক ব্যাপক প্রচারণায় নামেন তিনি। দক্ষিণ মাছ বাজার এলাকা থেকে শুরু হয়ে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম ছড়িয়ে পড়ে বাজার এলাকা জুড়ে। মোঃ জাকির হোসেন এ প্রচারণা তরকারী পট্টি, মেইন রোডের দক্ষিণ পাশ, পূর্ব বাজার সেতুর পশ্চিম পাড় এবং হলুদ পট্টি হয়ে পুনরায় দক্ষিণ বাজার তরকারি পট্টিতে গিয়ে শেষ হয়।

​প্রচারণাকালে মোঃ জাকির হোসেন এলাকার ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং আগামী ২৯ আগস্ট নির্বাচনে মোরগ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

​ব্যবসায়ীদের সাথে আলাপকালে প্রার্থী মোঃ জাকির হোসেন বলেন, “হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি আমাদের ঐতিহ্য ও আমানত। ব্যবসায়ী ভাইদের অধিকার রক্ষা ও বাজারের সার্বিক উন্নয়নে আমি নিজেকে নিবেদিত রাখতে চাই। ৫ নং ওয়ার্ডের প্রত্যেকটি ব্যবসায়ী ভাইয়ের সেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। আমি সকলের নিকট দোয়া, ও ভোট প্রার্থনা করছি।”

​গণসংযোগকালে স্থানীয় প্রবীণ ও তরুণ ব্যবসায়ীরা মোরগ মার্কার সমর্থনের কথা ব্যক্ত করেন। প্রচারণায় মোঃ জাকির হোসেন সাথে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার ও সমর্থক অংশ নেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন