POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে রোটারী ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষা সামগ্রী বিতরণ

মোঃ ইউসুফ বেপারী | প্রকাশিত: August ২৭, ২০২৬ | সময়: ১:০১ PM

চাঁদপুরের হাজীগঞ্জে রোটারী ক্লাব অব হাজীগঞ্জের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা ও শিক্ষা সামগ্রী বিতরণ এবং বিদ্যালয়ে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচির প্রথম পর্যায়ে সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। দ্বিতীয় পর্যায়ে সপ্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণের পাশাপাশি বিদ্যালয়ের জন্য সিলিং ফ্যান প্রদান করা হয়। তৃতীয় পর্যায়ে ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষের চারা ও সিলিং ফ্যান বিতরণ করা হয়।

প্রতিটি অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে রোটারী ক্লাব অব হাজীগঞ্জের পিপি ইমাম হোসেন, পিএইচএফ, পিপি আশফাকুল আলম চৌধুরী, পিপি যুগল কৃষ্ণ হালদার, পিপি গৌতম সাহা, পিএইচএফ, জাহাঙ্গীর আলম বিটু, পিপি জাফর আহমেদ, পিপি ইঞ্জিনিয়ার নিশান রহমান, ইলেক্ট প্রেসিডেন্ট রোটাঃ হাবীবুর রহমান, প্রেসিডেন্ট রোটাঃ মোহাম্মদ মুশিউর রহমান পাটওয়ারী, পিএইচএফ, সেক্রেটারি রোটাঃ মোহাম্মদ সাইফুল আলম পলাশ এবং রোটারেক্ট ক্লাব অব ডাকাতিয়ার প্রেসিডেন্ট আজাদ ও সেক্রেটারি নোমানসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি শিক্ষা সামগ্রী ও সিলিং ফ্যান বিতরণের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে রোটারী ক্লাব অব হাজীগঞ্জের এ উদ্যোগ প্রশংসিত হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন