POPULAR BD NEWS
Popular BD News Logo

পৌরসভার মেয়র প্রার্থীদের তালিকা যাচ্ছে ৫ ডিসেম্বর

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২০ | সময়: ৭:১১ অপরাহ্ণ

৫ ডিসেম্বরের মধ্যে চাঁদপুরের নির্বাচন উপযোগী সকল পৌরসভার মেয়র প্রার্থীদের তালিকা সম্বলিত রেজুলেশনের কপি কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তরে পাঠানোর নির্দেশনা দেন বাংলাদেশ আওয়ামী লীগ।

বর্ধিতসভার মাধ্যমে প্রার্থী নির্ধারণ করে জরুরী ভিত্তিতে সর্বনিম্ন তিনজন প্রার্থীর তালিকা সম্বলিত রেজুলেশনের কপি পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত রেজুলেশনের কপি কেন্দ্রীয় কার্যালয় প্রেরণের নির্দেশনা দেয়া হয়।
এছাড়াও প্রার্থীদের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং রাজনৈতিক সংক্ষিপ্ত বিবরণী বাধ্যতামূলকভাবে প্রেরন করার নির্দেশনা দেয়।
কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনানুযায়ী,

১। প্রার্থীদের প্যানেল তৈরিতে পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করবে।
২। পৌর আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটি ওয়ার্ড কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক দেরকে নিয়ে একটি বর্ধিত সভার করবে বর্ধিত সভায় ৩ জন প্রার্থীর নামের তালিকা সুপারিশ করে রেজুলেশন তৈরি করবে।

৪। সুপারিশকৃত রেজুলেশনে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশ গ্রহণ করবে আগামী ৫ ডিসেম্বর এর মধ্যে পাঠাতে হবে।

৫। এছাড়াও রেজুলেশনের সুপারিশকৃত তালিকার বাহিরেও পৌর, উপজেলা ও জেলা আওয়ামী লীগের মতপার্থক্য হইলে তাহারা উল্লেখ পূর্বক সুপারিশ পাঠাতে পারবেন। উক্ত তালিকা হইতে মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই করে একজনকে প্রতীক বরাদ্দ দিবেন।

চিঠি পাওয়ার পর থেকে বিভিন্ন পৌরসভায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা বৃদ্ধি পায়।

এছাড়াও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ জরুরি ভিত্তিতে বর্ধিত সভা আহবান করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন