POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজারগাঁও উবিতে ঈদে মিলাদুন্নবী উদযাপন

আলমগীর কবির | প্রকাশিত: August ২৬, ২০২৬ | সময়: ৬:৫০ PM

ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে ঈদ -ই – মিলাদুন্নবী (সঃ) উদযাপন করা হয় ।

২৬ শে আগস্ট বুধবার বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহপরানের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুমের পরিচালনায় ঈদ -ই – মিলাদুন্নবী উদযাপন কমিটির আয়োজনে সকাল থাকে শুরু হয়।
অনুষ্ঠানের মধ্যে ছিলো রাসুল ( সঃ) এর সীরাতের উপর রচনা প্রতিযোগিতা, হামদ, নাত, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান চৌধুরী, এডহক কমিটির সদস্য আরিফ মোঃ রুহল্লাহ, সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন