POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজারে আনারসের সমর্থনে রণকের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ

রেজাউল করিম নয়ন | প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬ | সময়: ১১:০৭ অপরাহ্ণ

আসন্ন ২৯ আগস্টের ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছে নির্বাচনী ময়দান। সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ শাহাব উদ্দীনের “আনারস” মার্কার সমর্থনে মঙ্গলবার (২৫ আগস্ট) হাজীগঞ্জ বাজারের প্রধান সড়কের দুই পাশে এক অভূতপূর্ব ও ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

​মোঃ মাইনুদ্দীন খাঁন রণকের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে ব্যবসায়ী নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণায় নামেন সমর্থকেরা। হাজীগঞ্জ বাজার মেইন রোডের দক্ষিণ ও উত্তর পাশ থেকে শুরু করে স্টেশন রোড ও বটতলাসহ সমগ্র বাজার এলাকায় ঝটিকা ও বর্ণাঢ্য এই গণসংযোগ চালানো হয়। প্রচারণাকালে ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ ও কুশল বিনিময়ের মাধ্যমে মূল্যবান ভোট প্রার্থনা করা হয়।

​গণসংযোগ চলাকালে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রাসেল মিয়ার কণ্ঠে “আনারস” মার্কার সমর্থনে জোরালো স্লোগান ধ্বনিত হয়, যা উপস্থিত সাধারণ ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে। বাজারের ব্যবসায়ী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে একটি আধুনিক, নিরাপদ ও ব্যবসায়ীবান্ধব বাজার গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে সর্বস্তরের ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের এই প্রচারণায় উৎসবমুখর পরিবেশে অংশ নিতে দেখা গেছে।

​নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, হাজীগঞ্জ বাজারের সাধারণ ব্যবসায়ীদের মাঝে “আনারস” মার্কার পক্ষে জনসমর্থনের জোয়ার ততই দৃশ্যমান হয়ে উঠছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন