পবিত্র জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সুন্নি সমাবেশে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ বলেছেন, যারা ইসলামের বিরোধিতা করে, তারা মূলত মুসলমান নয়; বরং তারা ইহুদিদের দালাল। ইসলামকে কলঙ্কিত করতে এবং জঙ্গিবাদের সাথে প্রতিষ্ঠিত করার জন্য তারা নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার সকালে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে আয়োজিত এই সমাবেশে তিনি বলেন, সুন্নি জনতা আজ জাগ্রত হয়েছে এবং ভবিষ্যতে আরও জাগ্রত হবে। নবীপ্রেমিক সুন্নি জনতা জেগে উঠলে এবং কেউ বিরোধিতায় লাঠি বা হাত তুললে তাদের পালানোর সুযোগ থাকবে না।
তিনি আরও করেন, একটি পক্ষ ঈদে মিলাদুন্নবী (সা.)-এর বিরোধিতা করে কারণ ঈদুল ফিতর বা ঈদুল আজহার মতো উৎসবে বিভিন্ন ব্যবসায়ী বা ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে যাকাত আদায় ও কুরবানির চামড়া সংগ্রহ করা গেলেও, মিলাদুন্নবীতে তারা এমন কিছু পায় না—এ কারণেই তারা এর বিরোধিতা করে।
সুন্নী সমাবেশে যোগ দিতে তিনি সকালে হাজীগঞ্জ ধেররা ইমামে দরবার শরীফ থেকে বর্ণাঢ্য র্যালী নিয়ে চাঁদপুর -কুমিল্লা মহাসড়ক প্রদক্ষিণ করেন। এসময় কয়েকশত যানবাহনে সুন্নী জনতা সমাবেশ যোগ দেন। পরে সমাবেশে শেষে চাঁদপুর শহরে ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য র্যালীতে অংশ নেয় সুন্নী জনতা।