POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ, পরিবারের আকুতি

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৬ | সময়: ৭:১১ অপরাহ্ণ

চাঁদপুর শহরের মেশিন রোড এলাকা থেকে মোঃ জুনায়েদ খান (১৪) নামে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ জুনায়েদ খান এর পিতার নাম মোঃ খালেক খান, মাতার নাম খাদিজা বেগম। তার বর্তমান ঠিকানা: মেশিন রোড, তিন কন্যা দোকানের গলি, চাঁদপুর।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি শনিবার বিকালে বিকালে মাদ্রাসায় যাবার কথা বলে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ জুনায়েদ। আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়ীতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মিশন রোডস্থ হাজী বাড়ী সংলগ্ন মাদ্রাসায়ও যায়নি।

নিখোঁজ জুনায়েদ খানকে কোথাও দেখে থাকলে বা তার সন্ধান পেলে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে:
01732-359033
01740-599462

এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন